শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০আগষ্ট) বিকালে নবীন যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন,নড়াইল জেলা বিএনপি’র সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম।
ষাঁড়ের লড়াই দেখতে দুপুর থেকে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের চারিপাশে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শক। কেউ স্কুলের বারান্দায় কেউ বাসা-বাড়ির ছাদে আবার কেউ গাছে উঠে উপভোগ করেন ষাঁড়ের লড়াই। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও লড়াই দেখতে আসেন। প্রতিযোগিতায়
আড়পাড়া,যাদবপুর,শোলপুর,মির্জাপর,পেড়লীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ২০টির ষাঁড় অংশ গ্রহন করে।মির্জাপুর থেকে আসা দর্শক অলোক বিশ্বাস বলেন,আমি সহ আমাদের এলাকা থেকে নসিমন যোগে ২০জন ষাঁড়ের লড়াই দেখতে আসছি। তবে দেখার আনন্দ আলাদা যদি বৃষ্টি না হত তাহলে এখানে আসা লোকজন আরো সুন্দর ভাবে ষাঁড়ের লড়াই উপভোগ করতে পারত। তিনি আরোও বলেন,আমাদের সকলের পুরোনো এই ঐতিহ্য সংরক্ষণ করা উচিত যাতে করে আগামি প্রজন্ম কাছে এটি জীবন্ত থাকে। ষাঁড়ের লড়াই শুধু একটি সাধারণ খেলা নয়,এটি বাংলার গ্রামীণ সাংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
নবীন যুব সংঘের সভাপতি ও ষাঁড়ের লড়াইয়ের আয়োজক সায়েবুজ্জামান বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্ম কে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। তবে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ বছর আমরা আয়োজন করেছি। আমরা চেষ্টা করব আগামি প্রজন্ম যাতে করে এটা ধরে রাখতে পারে। দর্শকদের উপস্থিতিতে বুঝা যায়,এখনো মানুষ এই ঐতিহ্যের প্রতি আকৃষ্ট। তাই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।
ষাঁড়ের লড়াইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত ১৫ বছরে এ এলাকার মানুষ এত সুন্দর আয়োজন করতে পারিনি। বিগত সরকারের আমলে মানুষের বিনোদনের কোন ব্যবস্থা ছিল না। আমরা দেখেছি আগে জারি গান,ষাঁড়ের লড়াই,নৌকা বাইচ,ঘোড়া দৌড় ইত্যাদি হতো কিন্তু বিগত সরকারের আমলে কোন কিছু আমরা দেখতে পাই নাই। মানুষ কে এমন ভাবে জিম্বি করে রেখেছিল যে মানুষের কোন বিনোদনের ব্যবস্থা ছিল না। বিতারিত হয়েছে আওয়ামীঃ সরকার। এখন মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এখন বিনোদনের সব কিছু হবে গ্রাম বাংলায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.