
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রবিবার (৩১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তালা উপজেলা নাগরিক কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদার ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন খাতে কোটি টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।”
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,
২০২৩-২৪ অর্থবছরে:
ওষুধ ক্রয় খাতে: ৩০ লাখ ৬২ হাজার টাকা,
ভবন মেরামত খাতে: ২০ লাখ টাকা,
প্রজেক্টর কেনা বাবদ: ৮০ হাজার টাকা,
শিশু বন্ধু প্রোগ্রাম খাতে: ১২ লাখ টাকা,
পরিস্কার সামগ্রী: ১ লাখ ৮০ হাজার টাকা,
ধোলাই বিল: ৭ লাখ টাকা,
মনিহারি বিল: ২ লাখ টাকা,
মোটরযানের জ্বালানি খাতে: ১৩ লাখ টাকা,
৪র্থ শ্রেণির পোশাক খাতে: ৬০ হাজার ৪০০ টাকা,
অ্যাম্বুলেন্স ও গাড়ি মেরামত: ২ লাখ ৬৪ হাজার টাকা,
কম্পিউটার মেরামত ও সংরক্ষণ: ১ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে:
ওষুধ ক্রয়: ৩২ লাখ টাকা,
পরিস্কার সামগ্রী: ১ লাখ ৫৩ হাজার টাকা,
ধোলাই বিল: ৮ লাখ ২০ হাজার টাকা,
মনিহারি বিল: ১ লাখ ৬৬ হাজার টাকা,
পেট্রোল ও লুব্রিকেন্ট: ১৪ লাখ টাকা,
আসবাবপত্র ক্রয় ও মেরামত: ৪১ হাজার টাকা,
অ্যাম্বুলেন্স ও গাড়ি মেরামত: ১ লাখ ২০ হাজার টাকা,
কম্পিউটার সংরক্ষণ: ৭৮ হাজার টাকা,
অফিস সরঞ্জাম কেনা: ৫২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
শফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, সরকারি কোয়ার্টারে বসে ব্যক্তিগত প্র্যাকটিস, ইমারজেন্সি কেবিন, প্যাথলজি বিভাগসহ সকল আয়জনিত খাত থেকে মাসোয়ারা নেওয়ার মতো অপেশাদার আচরণে লিপ্ত ছিলেন ডা. রাজিব।
তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসাথে তিনি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণকে এ বিষয়ে অবহিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.