
জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
“আমিষেই শক্তি—আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৩০৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
রোববার সকালে সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন এবং সমবায় কর্মকর্তা মো. হানিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা খাইরুল বাশার, উপজেলা খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সোনাগাজী উপজেলার ১৩টি প্রাতিষ্ঠানিক বদ্ধ জলাশয় এবং উন্মুক্ত জলাশয়ে মোট ৩০৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর মধ্যে রয়েছে—উপজেলা পরিষদের পুকুর, মডেল থানার পুকুর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, আশ্রয়ন প্রকল্প এবং এতিমখানার পুকুর। উন্মুক্ত জলাশয়ের মধ্যে রয়েছে ছোট ফেনী নদী ও বিভিন্ন প্লাবনভূমি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.