
জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিষয়টি আদালতের নজরে আসায় দ্রুত বিচার আদালত পুলিশ সুপার (এসপি) এবং র্যাব-৮ এর কোম্পানি কমান্ডারকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাওন হোসেন এর আদালত দ্রুত বিচার আদালতের ০১/২০২৫ নং মিস কেস এর শুনানি শেষে এই নির্দেশ দেন। মামলার রাষ্ট্র পক্ষ ও প্রতিপক্ষ ছিলেন মো. আসাদুজ্জামান গং।
আদালত সূত্রে জানা যায়, শহরের পুরান বাস স্ট্যান্ড, সিও অফিস মোড়সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের দুটি ভিডিও আদালতে উপস্থাপন করা হয়। এক ভিডিওতে দেখা যায়, চাঁদা আদায়কারীরা একটি ট্রাক থামিয়ে টাকা তুলছে। তদন্তে উঠে আসে, মাছিমপুর এলাকার শাহআলম ফরাজীর ছেলে আরিফ জানান, শহরের আদর্শ স্কুল সড়কের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মো. আসাদুজ্জামান পৌরসভার পক্ষ থেকে যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন, আর তার নির্দেশেই তারা টাকা উত্তোলন করছে।
তবে আদেশে আদালত স্পষ্ট করে বলেন, ইজারার নামে যদি ভয়-ভীতি প্রদর্শন করে কিংবা বেআইনিভাবে টাকা আদায় করা হয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.