
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর সহযোগিতায় এবং উত্তরনের বাস্তবায়নে কেয়ার প্রকল্পের উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে মূল নিবন্ধ পাঠ করেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হোসেন মুন। সভাপতির বক্তব্যে ডা. মো. সাইফুল ইসলাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর ৬ মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ এবং এরপর দুই বছর পর্যন্ত বাড়তি খাবারের পাশাপাশি দুধ চালিয়ে যেতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.