অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষিত ও বেকার যুবদের দক্ষতা উন্নয়নে দুই মাসব্যাপী ‘কম্পিউটার ও নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ গাড়িতে বসে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বাছাই করা ৪০ জন শিক্ষিত বেকার যুবক ও যুব নারী। আগামী দুই মাস তারা কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসীন সাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক মো. আবদুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও অমল চন্দ্র শীলসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফারুক আহমেদ রিজভী।
প্রশিক্ষণার্থী উম্মে হানী বলেন, “আমরা শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকতে চাই না, প্রশিক্ষণের পর যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটাই প্রত্যাশা।”
গত ২৭ আগস্ট সাক্ষাৎকারের মাধ্যমে ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে এই ব্যাচের জন্য বাছাই করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.