মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে হুইল চেয়ার না থাকায় দুর্বল, বৃদ্ধ ও প্রতিবন্ধী রোগীদের ভোগান্তি পোহাতে হতো। রোগীদের সেই ভোগান্তি লাঘবে চারটি হুইল চেয়ার উপহার দিয়েছে ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া) এর অর্থায়নে আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবী সংগঠন নকশি কাথা।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুল ইসলামের কাছে এই হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মাদ খলিলুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক রেজা, সাংবাদিক শফিক স্বপন, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মৈত্রি মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক, তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান, ব্যবসায়ী সায়ান সৈকতসহ অনেকে।
হাসপাতালের রোগীর স্বজন মনোয়ারা বেগম জানান, “অনেক সময় অসুস্থ রোগীকে পরীক্ষা বা ওয়ার্ডে নিতে দুই-তিনজন ধরে নিয়ে যেতে হতো। হুইল চেয়ার থাকায় এখন আমাদের অনেক সুবিধা হবে।”
এ বিষয়ে ডা. সরদার মোহাম্মাদ খলিলুজ্জামান বলেন, “হুইল চেয়ারগুলো হাসপাতালের রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে। এজন্য প্রবাসী ওয়াদুদ মিয়া জনি ও আয়শা সিদ্দিকা আকাশীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.