
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য যশোরের মণিরামপুরে এক দিকনির্দেশনা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর পৌরসভার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক নিশাত তামান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যশোর জেলার উপ-পরিচালক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ আকন।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, সঠিক বিষয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া ও প্রস্তুতির কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার, নির্বাহী কর্মকর্তা মো. তফিকুল আলম, মণিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জি.এম. বশির আল হেলাল।
সভায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন বুয়েটের শিক্ষার্থী আকিব বিন আশরাফ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আবরার জাহিন জিনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয় দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসাইন আহমেদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের জয়ন্তী দাস।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.