
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (দুলাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি আফজাল এইচ খান।
তিনি তার বক্তব্যে বলেন, “দলের মনোনয়নে যদি ভবিষ্যতে সুযোগ পাই, তবে ধোবাউড়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করব এবং একটি চাঁদামুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল হক মঞ্জু, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.