সাতক্ষীরা প্রতিনিধি
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ইটাগাছা বাঙালের মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নিউমার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
র্যালীতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, মোঃ আকতারুল ইসলাম ও ড. মনিরুজ্জামান।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো র্যালী এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতারা দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.