সিরাজগঞ্জ প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সোমবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজমাঠে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “যদি নির্বাচন চাও, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।”
টুকু বলেন, “ড. ইউনূস পরিষ্কার বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বিএনপির দায়িত্ব পুরো দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা। আজই শপথ নাও—আইনশৃঙ্খলা যেন অবনতির দিকে না যায়।” তিনি আরও বলেন, সামনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যাতে তা সুষ্ঠুভাবে হয় সেই দায়িত্ব বিএনপির নেতা-কর্মীদের।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলেজমাঠে নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় কিশোর-কিশোরীরা বেগম খালেদা জিয়ার বা শহীদ জিয়াউর রহমানের সাজে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.