আকাশ কুমার মানিক,নবধারা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গণে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আগামী তিন মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে দ্য ডেইলি ক্যাম্পাসের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও নবধারার বার্তা সম্পাদক রাকিব চৌধুরীকে আহ্বায়ক ও দৈনিক প্রতিদিনের সংবাদের টুঙ্গিপাড়া প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদিকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা নবধারার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান ও একাত্তর টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি।
সমিতির উপদেষ্টা নবধারার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বলেন,“সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে বলে আমি আশাবাদী। নতুন এই কমিটি কলেজে সেমিনার ও কর্মসূচির মাধ্যমে দক্ষ সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখবে।”
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক আকাশ কুমার মানিক (নবধারা), কাজী ফাহিম মোনায়েম শুভ (নিউজ জি২৪), সদস্য নাফিজা সুলতানা (বাংলাদেশ টুডে), মাসুমা আক্তার মিহি (যমুনা প্রতিদিন) ও সেতুল তালুকদারকে (দৈনিক রুপসা অঞ্চল) নির্বাচিত করা হয়েছে।
পরে সাংবাদিক সমিতির নতুন কমিটি স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা লিখিতভাবে টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইদ মাহমুদের কাছে জমা দেন।
এসময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, বাংলা বিভাগের প্রধান মিজানুর রহমান, প্রভাষক জুয়েল লস্করসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক রাকিব চৌধুরী ও সদস্য সচিব রকিবুল ইসলাম আফ্রিদি বলেন, নতুন পথচলায় সবার সহযোগিতা কামনা করছি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কলেজে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনের চেষ্টা করা হবে। আমরা চাই এই কমিটির মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতাকে আরো এগিয়ে নিতে। তাই কলেজ কর্তৃপক্ষসহ সবার সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.