
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
নারী নিপীড়ন এবং সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদল।
গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মানিক শেখ ও সামিম শেখ। বক্তারা শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং সাইবার বুলিং বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নেতৃবৃন্দ দেশব্যাপী চলমান নারী নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সমাজে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.