নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী বক্কার শেখ (৪৩)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে।
নিহত মর্জিনা বেগম ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার দিন ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বক্কার শেখ ঘর থেকে বেরিয়ে গেলে, স্ত্রী মর্জিনা ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বক্কার ঘরের টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে বটির আছাড়ি দিয়ে স্ত্রী মর্জিনার মাথায় একাধিকবার আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী বক্কার শেখকে আটক করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক বক্কার শেখকে আটক করা হয়েছে এবং মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.