এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধ গলিত একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা লোকজন নড়াগাতী থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ডোবার কচুড়ীপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, এটি একটি কিশোরীর মরদেহ যার আনুমানিক বয়স ১৪ থেকে ১৬ বছর। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চষ্টা করছে বলে জানা গেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি একটি কিশোরীর তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরোও বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বিকালে নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.