মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে প্রাইভেট কার কেনাবেচার সময় একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল (৫২)। তিনি পৌরশহরের শীমুলতলী গড়েরপার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।অন্যান্য আটককৃতরা হলেন,বিরামপুর পৌরশহরের শিমুলতলী গ্রামের মৃত আ. হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুর মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১), একই এলাকার মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা ওরফে শুভ (৩২)।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার গাজীপুর জেলার রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন গাড়ির মালিক আমিনুল ইসলাম (পিতা: আব্দুল হক)। সোমবার বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত গাড়িটি ৯ লাখ টাকায় বিক্রির চেষ্টা চলছিল।
এ সময় গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া জেলার শেরপুরের মাইস্যা কার হাউসের মালিক মোয়াজ্জেম হোসেন। তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে গাড়িটির মালিকানা যাচাই করে প্রকৃত মালিককে অবহিত করেন। মালিক নিশ্চিত করেন যে, গাড়িটি শনিবারই ছিনতাই হয়েছিল।
পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনের তথ্যের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ ৫ জনকে আটক করে। উদ্ধারকৃত গাড়িটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে।
বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসিক পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.