
নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং তালের বীজ রোপণের আয়োজন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গোপালপুর ক্রিসেন্ট ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় মানুষের রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা পিয়াল এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জাম মিল্টন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা এ আলিম ডাবলু, বিএনপি নেতা শেখ সবুজ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, লিওন শিকদার, ছাত্রদল নেতা ইমরান হোসেন, মোঃ ওমরসহ অনেকে।
একই দিন, ফুলতলা–ফতেপুর–বিষখালি সড়কের পাশে তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মনিরুল ইসলাম খান। তিনি জানান, “পর্যায়ক্রমে কচুয়া উপজেলার সাতটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও ফাঁকা স্থানে প্রায় ৫ হাজার তালের বীজ রোপণ করা হবে।” তিনি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.