হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর উপজেলার ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ মোঃ কামরুল হাসানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট কবি ও লেখক মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ রায়ের সঞ্চালনায় এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউর রহমান,বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল মজিদ, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, সৈয়দ মনোয়ার বখত,মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, সাংবাদিক জামাল মোঃ আবু নাসের ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কাজী মনিরুল ইসলাম,আবু তাহের,মোখলেছুর রহমান প্রাক্তন শিক্ষার্থী জুয়েল মিয়া, আব্দুস সালাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.