কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় সেফটি ট্যাংকিতে পড়ে জুনায়েদ (০৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় শিশুটির নানার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের
দেওয়াডাঙা গ্রামের আলমগীর সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জুনায়েদ মায়ের সাথে একই উপজেলার পার্শ্ববর্তী বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে যায়। ঘটনার দিন হঠাৎ করে তাকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর তাকে সেফটি ট্যাংকির ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। ধারনা করা হচ্ছে সবার চোখের আড়ালে সে সেফটি ট্যাংকির ভিতরে পড়ে গিয়েছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, সেপটি ট্যাংকটি একটু দুর্বল ধরনের হওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.