বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায়উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।এসময় উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা প্রকৌশলী শামছুল হক , তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা আক্তার সহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সরকারি পুকুরে ৪০ কেজি সহ বিভিন্ন বিল, জলাশয় ও পুকুরে মোট ৩৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.