আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা র্যালিতে নেতৃত্ব দেন। অনুষ্ঠানে বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে অংশ নেন। কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও অনুষ্ঠানে অংশ নেন।
র্যালির শুরুতে দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম রেজা ও কনকচাঁপা উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। এসময় বিভিন্ন প্লাকার্ডে সেলিম রেজা ও কনকচাঁপাকে এমপি হিসেবে দেখতে চাওয়ার দাবি করা হয়।
এরপর অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কাজিপুর পৌরসভাসহ ১২ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.