মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিরামপুর পৌরসভা।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহরিয়ার কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ কর্মশালায় অংশ নেন।
বক্তারা জানান,এবারের টাইফয়েড টিকাদান কর্মসূচিকে সফল করতে জন্মনিবন্ধনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ জন্মনিবন্ধন শুধু টিকা পাওয়ার শর্তই নয়, বরং এটি ভবিষ্যতে শিক্ষাসহ সব ধরনের সরকারি সেবার জন্য একটি অপরিহার্য দলিল।
শিক্ষকরা বলছেন, অনেক পরিবার এখনও জন্মনিবন্ধন করেননি, যার ফলে শিশুরা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে এ কর্মসূচি অভিভাবকদের জন্য নতুন করে সচেতন হওয়ার সুযোগ তৈরি করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে দ্রুত জন্মনিবন্ধন সংগ্রহ করে শুধু টিকাই নয়, সন্তানের সার্বিক ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগ এখন হাতের নাগালে।
সচেতন মহল আশা করছেন, এই কর্মসূচি বিরামপুরসহ দেশের প্রত্যেক অভিভাবককে জন্মনিবন্ধনের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.