মোঃ জুবায়ের হোসেন,গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিএনপির ৪৭ তম জন্মদিন উপলক্ষে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুস্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাড আবুল খায়ের, সদস্য এ্যাড,ড,কে এম বাবর,এস এম তৌফিক, এ্যাড, এস এম সেলিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, পৌর বিএনপির সভাপতি শেখ হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, রাজিব বিশ্বাস, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, জেলা সেস্বাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসানসহ সহযোগিতা সংগঠনের নেতা কর্মি বৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের উপর আলোচনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.