মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা গ্রামে সফল ইন্ট্রিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (IWRM) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লখাইডাঙ্গা গুরুকুল বিদ্যানিকেতনে সলিডারিডাড ও জাগরনী চক্র ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় মাইক্রো ওয়াটারসেড ভিত্তিক ডিজাইন, বাজেট প্রণয়ন, পুনঃখনন ও মনিটরিং বিষয়ক আলোচনা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রহ্লাদ চন্দ্র রায়, বিমল মন্ডল, রমেশ মন্ডল, দীপক মন্ডল, যশোর সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার মোঃ রায়হানুল ইসলাম চৌধুরী, মনিরামপুর উপজেলার প্রোগ্রাম অফিসার শেখ মনিরুল ইসলাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ জসীম উদ্দিন ও ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.