গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে সরকারি গৌরনদী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক শরিফ শফিকুর রহমান স্বপন, সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস এসএম মহিউদ্দিন বাদশা, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, যুগ্ন আহবায়ক শামীম খলিফা, হারুন হাওলাদার, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সজল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.