হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দণ্ড ভোগ শেষে তিন বাংলাদেশি নাগরিক ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার বাগদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজা ভোগ করেন।
দেশে ফেরত আসা তিনজন হলেন— মলি বেগম (৩৬), মো. ইউসুফ আলী (৪৩) এবং রোনা বেগম (৩২)। তারা ২০২১ সালের ২১ মার্চ দালালের সহায়তায় রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেন। ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং সাজা ভোগ করেন।
আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করেছে। এখন তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম “জাস্টিস অ্যান্ড কেয়ার” নামের বেসরকারি সংস্থার মাধ্যমে চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.