জাবেদ হোসাইন মামুন, ফেনী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় পৌর মিলনায়তনে। পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, আর প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর সিদ্দিক মারুফ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.