মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল শোভাযাত্রা কলেজ মাঠ থেকে শুরু হয়ে মোল্লাহাট বাজার ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ওহিদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা এস এম শাহাজাহান, বাদশা শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ টুকু মিয়া ও মেজবাহ সরদার। এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.