দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ডাকসু নির্বাচনে যারা ষড়যন্ত্র করছে তারা দেশের এবং গণমানুষের শত্রু। ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, “ডাকসু নির্বাচন যেকোন মূল্যে হতে হবে। বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল এর পক্ষে রয়েছে। নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে তারা মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
নিজেকে দৌলতপুরের সন্তান উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি দৌলতপুরের মানুষের জন্য কাজ করতে চাই। দৌলতপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
ফেস্টুন ছিঁড়ে ফেলা প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী দোসররা রাতের আঁধারে বিএনপির ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলছে। এটি অত্যন্ত হীনমন্য কাজ। এভাবে দৌলতপুরবাসীকে দমিয়ে রাখা যাবে না।”
পরে শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে দৌলতপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.