অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী নদী খননকাজের মাটি ব্যবহার করে সরকারি ডোবা ও ঐতিহাসিক কুড়ের খাল ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল নদী খননের মাটি ব্যবহার করে নিজস্ব জায়গার পাশাপাশি শতবর্ষী কুড়ের খাল ভরাট করছে। প্রায় তিন হাজার মানুষের ব্যবহার্য এ খাল বহু বছর ধরে গোসল, গবাদিপশু ধৌতকরণ, কৃষি জমিতে সেচসহ নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। খাল ভরাট হলে শতাধিক একর জমি সেচের অভাবে চাষাবাদের ঝুঁকিতে পড়বে, অগ্নিকাণ্ড ঘটলে পানি সংকট দেখা দেবে, পয়ঃনিষ্কাশন ব্যাহত হয়ে পরিবেশ বিপর্যয় ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেবে।
এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার দাপটে একটি মহল বিআইডব্লিউটিএ’র দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে খাল ভরাটে এগোচ্ছে। ইতোমধ্যে অষ্টগ্রাম–চাতলপাড় সড়কের একটি খালভার্ট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এছাড়া, নালিশা এসএ ২৭৪/২ দাগের ৩০ শতক ভূমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক মাটি ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.