উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি বিভাগের আয়োজনে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাশকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষিকে টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাউল হক।
কৃষকরা তাদের বক্তব্য বলেন,বিনামূল্যে এই বীজ ও সার পেয়ে আমরা অনেক খুশি। এতে চাষাবাদের খরচ কমবে এবং উৎপাদনও বাড়বে বলে আশা করছি।”
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে উপজেলার সব কৃষককে এর আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.