জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের কৃতিত্বপূর্ণ কৃষক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জাহাঙ্গীর গাজী (৩৬) এখন মৃত্যুপথযাত্রী। দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও দুই কিডনির সমস্যায় ভুগতে থাকা এ কৃষক বর্তমানে ঢাকার সিকেডি কার্ডিওলজি হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জাহাঙ্গীরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন। স্ত্রী রূপা খাতুন স্বেচ্ছায় নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছেন। তবে এর জন্য প্রয়োজন প্রায় ৭ লক্ষ টাকা। ইতিমধ্যে চিকিৎসায় ১২ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। এক শুভাকাঙ্ক্ষী ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আরও ৪ লক্ষ টাকা জরুরি ভিত্তিতে প্রয়োজন।
অভাব-অনটনে জর্জরিত এ কৃষক পরিবার এখন সমাজের হৃদয়বান মানুষের দিকে চেয়ে আছে।
মানবিক সাহায্য পাঠাতে আগ্রহীদের কৃষক জাহাঙ্গীরের স্ত্রী রূপা খাতুনের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
বিকাশ: ০১৩১৫৯৫৭৮৮১
নগদ: ০১৬৪৪৫৩১৬৪৭
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.