নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়ে যোগদানের এক বছরের পূর্তি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ও বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে এক বছরের প্রত্যাশা ও প্রাপ্তি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করা হয়েছে, মাস্টার্স প্রোগ্রাম পুনঃ চালু করা হয়েছে এবং গবেষণা বাজেট বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ইউজিসি হিট প্রজেক্টের আওতায় নোবিপ্রবি প্রায় ২০ কোটি টাকা গবেষণা অনুদান পেয়ে দেশের মধ্যে ১০ম স্থান অর্জন করেছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক উপাচার্যের স্বচ্ছ নেতৃত্ব ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য প্রশংসা জানান। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ বলেন, উপাচার্য নোবিপ্রবিকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রিসার্চ সেলের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-বর্গ। এ সময় উপাচার্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং যথাযথ ডকুমেন্টেশনের গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.