দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রিফায়েতপুর হাইস্কুল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল খেলাটি আয়োজন করেন।
লাঠিখেলা শেষে শরীফ উদ্দিন জুয়েল বলেন, “এক সময় লাঠিখেলা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা। বিশেষ করে কুষ্টিয়া জেলাকে বলা হতো লাঠিখেলার প্রাণকেন্দ্র। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামবাংলার আবহমান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই এই ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, খেলায় অংশ নেওয়া পরিবারগুলোকে অনুদানসহ যথাযথ সহযোগিতা প্রদান করা হোক।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই লাঠিখেলার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরায় উপস্থিত দর্শক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.