রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে চাকরিচ্যুত ডিবি এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে চাঁদাবাজির মামলায় ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাসানের বিরুদ্ধে অভিযোগ, নগরীর গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক রাজীব আলী রাতুলের বাবা মাসুদ রানা সরকারের মামলা অনুযায়ী ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা আদায় করার চেষ্টা করা। উল্লেখ্য, ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজ বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.