অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চর-গঙ্গমতি এলাকায় স্থানীয় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্যরা মৃত ডলফিনটি দেখতে পান। ডলফিনের পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো ও ক্ষত দেখা গেছে।
পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার সহযোগিতায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়। উপরা সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ জানান, ডলফিনটি সম্ভবত সকালে জোয়ারে ভেসে এসেছে। ডলফিনটি ইরাবতী প্রজাতির, যা দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের নদীর মোহনায় দেখা যায়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “উপকূলীয় এলাকায় পরিবেশ বিষয়ক সংগঠনগুলো ডলফিনের প্রতি সতর্ক। চলতি বছরে আমরা এখন পর্যন্ত ৯টি ডলফিনের মৃত্যুর বিষয়ে কাজ করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য আবেদন করেছি।”
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিনের মৃতদেহ ভেসে আসা একটি সাধারণ ঘটনা, বিশেষ করে বর্ষাকালে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, “ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়া হয়েছে যাতে দুর্গন্ধ ছড়ায় না।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.