মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা চন্ডিপুর গ্রামে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রিমন হোসেন (১৬) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত রিমন ওই গ্রামের মৎস্যচাষী আজিজুর রহমান সানার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রিমন সকালে ঘেরের পানি তোলার মোটরের লাইন ঠিক করতে যায়। দের হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে খুঁজতে ঘেরে পৌঁছালে তিনি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে মারা গেছেন। স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এলাকাবাসী জানান, ঘেরের মোটরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় মেরামতের সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। রিমন পড়াশোনার পাশাপাশি নিয়মিত বাবার ঘেরের কাজে সহযোগিতা করতেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.