এস এম শরিফুল ইসলামস্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে সোহাগ মোল্যা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগ মোল্যা হাচলা গ্রামের সফি মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় সোহাগ মোল্যা। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সন্ধ্যায় হাচলা গ্রামের খালে একটি মরদেহ ভাঁসতে দেখে কালিয়া থানা পুলিশ কে খবর দেয় স্থানীয় লোকজন। পরে রাতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি পাওয়ার বিষয়টি জানতে পেরে নিহত সোহাগ মোল্যার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করেন। নিহত সোহাগ মোল্যা মৃগী রোগ ছিলো বলে পরিবারের দাবী।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন শুক্রবার (৫সেপ্টেম্বর) সকালে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হেেয়ছে। তবে রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.