নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাইকারি বাজারের ৩৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশন সংলগ্ন টিনশেড বাজারে আলু, হলুদ, মরিচ, মসলা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান ছিল। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ভোগড়া ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.