ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ২ হাজারপিস ইয়াবা সহ অন্তর ইসলাম নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা গেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভার মাঠপাড়া নামক এলাকার আব্দুর রশিদ মন্ডলের ছেলে অন্তর ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।
এরকম সংবাদের ভিত্তিতে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাড়ি থেকে ২ হাজার ৪০ পিস ইয়াবা সহ অন্তর ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ আটককৃত ব্যক্তির কাছ থেকে নগদ ২৮শ ৯০টাকা ও ৭বান্ডিল জিপার পলিপ্যাক উদ্ধার করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান পৌরসভার মাঠপাড়া এলাকায় অন্তর নামের এক যুবক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল রাতে অভিযান চালিয়ে থাকে তার বাড়ি থেকে ২০৪০ পিস ইয়াবা, নগদ টাকা ও জিপার পলিপ্যাক সহ আটক করা হয়েছে। আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.