Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘরে“ঈদ উপহার”পৌছে দিলেন জেলা প্রশাসক

MEHADI HASAN
জুলাই ২০, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাওয়া  ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছে পিরোজপুরের জেলা প্রশাসক। আজ সোমবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি ও খাদ্য সামগ্রী পৌছে দেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজাদ হোসেন।

ঈদ সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম,নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ওবায়দুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।

এ সময় নাজিরপুর উপজেলার ১ শত ২০ টি আশ্রয়ণ প্রকল্পের প্রতি ঘরে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে সেমাই,দুধ,চিনি,চাল, ডাল,তেল,মসলা,লবন এবং ঈদ বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃসাজ্জাদ হোসেন নবধারা কে বলেন,মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩ হাজার ১ শত ৭৯ টি ঘর ভূমিহীন ও গৃহহীর পরিবারের মধ্যে বিতরণ করা হবে।এর মধ্যে জেলায় ২ হাজার ৭ শাতটি ঘর ভূমিহীন ও গৃহহীর পরিবারের মধ্যে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তার পরিবার নিয়ে বসবাস করছে। জেলা প্রশাসক হতে তাদের পরিবারের মাঝে নানা সহযোগীতা করা হচ্ছে।এছাড়া ঈদকে সামনে রেখে অতি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। যাতে করে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে প্রথম ঈদ যেনো আরো সুন্দর করে উদযাপন করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।