ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
“শিক্ষক শিক্ষকের জন্য” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলা কমিটি গঠন করেছে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ। শুক্রবার বিকেলে নেত্রকোনা পুরাতন কালেক্টর মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মুফতি জামাল হোসাইন সিদ্দিকীকে আহ্বায়ক ও এনামুল হককে সদস্য সচিব মনোনীত করা হয়।
নবগঠিত কমিটি শিক্ষক সমাজের কল্যাণ, ন্যায্য দাবি আদায় এবং শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিসুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আজহারুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.