ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর কলসিন্দুর ও ঘোঁষগাও কামাক্ষা মন্দির পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত বালু বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, ধোবাউড়া থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.