বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার চরমোনাই গরুর হাটে গরু কিনতে গিয়ে বরিশা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনির (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তিনি হাটে যান, কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে, যার ফলে পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
নিখোঁজ মোঃ মনিরের পরিবার জানিয়েছে, তিনি গরু কেনার উদ্দেশ্যে একাই বের হয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং হাসপাতালগুলোতেও খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোনো সন্ধান মেলেনি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোঃ মনির সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
- ০১৯২৩-৭০১৮৯৪
- ০১৭৩৬-৯৭৯৩২৩
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.