যশোর প্রতিনিধি
যশোরে ভোররাতে প্রেমিকার ঘরে প্রবেশের অভিযোগে এক কিশোরকে (১৬) স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা ঘটেছে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর তেতুলতলা এলাকার এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক কিশোরের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই কিশোরীর ঘরে প্রবেশ করার সময় কিশোরীর বাবা বিষয়টি লক্ষ্য করেন। এরপর তিনি এলাকাবাসীকে ডেকে কিশোরটিকে ধরে গণপিটুনি দেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ কিশোরটিকে হেফাজতে নিয়ে চিকিৎসা নিশ্চিত করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.