মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। রবিবার কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফরোজা মাহমুদের সভাপতিত্বে এবং অধ্যাপক মোঃ মহিবুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট মোঃ মকবুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, মাহমুদুল ইমরান, মোহাম্মাদ বাবুল আকতার, আল মাহমুদ এবং শিক্ষার্থী মালিহা মেহনাজ ও মেহজাবিন মেঘ।
আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণ করলে ইহকাল ও পরকালে শান্তি লাভ করা সম্ভব। তাঁর শিক্ষা শুধুমাত্র মুসলিম উম্মাহর জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.