এম এ ফয়সাল, তালা, সাতক্ষীরা
পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সহ সভাপতি এম এ ফায়সাল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, কে এম শাহিনুর রহমান শাহিন, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম নয়ন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় পবিত্র নবীজির জীবনী, সাহাবাদের কীর্তি ও ইসলামের মহিমা তুলে ধরা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরবর্তী সময়ে পার্শ্ববর্তী এতিমখানার শিশুদের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.