যশোর প্রতিনিধি
৪৭ বছর বিএনপিতে সক্রিয় থাকার পর যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার আবুল হোসেন শনিবার (৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বিকেলে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়তে ইসলামীতে যোগ দেন।
জামায়াত মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ আবুল হোসেনকে বুকে জড়িয়ে নেয়া শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি মাস্টার কামাল আহমেদসহ অন্য দলীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.