বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের দেহেরগতি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হুদা, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি ফাইজুল হক সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি, সেক্রেটারি এবং ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দ।
ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: মুহাম্মদ মাকসুদুল হক শাহিদ - সভাপতি ,হাফেজ মুমিনুল ইসলাম - সহ-সভাপতি ,মো. আশিক আকন - সেক্রেটারি ,মো. আল-আমীন - বাইতুল মাল সম্পাদক ,মো. নাঈম ইসলাম - প্রকাশনা সম্পাদক ,মো. ছিফাতুল্লাহ - প্রচার সম্পাদক ,মো. রবিউল ইসলাম - ক্রীড়া সম্পাদক । অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির প্রতি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ইসলামী আন্দোলনের আদর্শে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.