আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের হাসান মোড়লের ছোট পুত্র দালাল আব্দুল আলিম এর খপ্পরে পড়ে মোটা অংকের টাকা খইয়ে ১১টি পরিবার আজ পথে বসেছে।
ওই ১১ জন বর্তমান সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আব্দুল আলিম দীর্ঘদিন সৌদি আরবে থাকার সুবাদে গরীব অসহায় পরিবারের সন্তানদের মোটা টাকা বেতনের প্রলোভন দেখিয়ে তাদের জমি জায়গা বিক্রি করিয়ে সৌদি আরবে ৫ লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবে নিয়ে যায়।
সৌদি আরবে গিয়ে ১বছর যাবত আকামা না পেয়ে বর্তমানে মানবতার জীবন যাপন করছে। দালাল আলিম তাদেরকে সৌদি আরব শহর রিয়াদের সবচেয়ে বিপদজনক এলাকায় গৃহবন্দী করে রেখেছে। দুই একজন কাজের সন্ধানে বের হলেও পুলিশ এক একজনের নামে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সৌদি রিয়াল জরিমানা প্রদান করিয়াছে। যার ফলে এই প্রবাসীরা কখনো বাংলাদেশে আসতে পারবে বলে সম্ভাবনা খুবই কম।
কারণ প্রবাসীদের বিমানে আসতে গেলে উক্ত জরিমানা সৌদি সরকারকে প্রদান করতে হবে যার বাংলাদেশ টাকা প্রায় ১০ লক্ষ টাকার সমান, তাই এই দালাল আলীমের হাত থেকে এই অসহায় ব্যক্তিদের বাঁচার আকুতি পরিবার সহ তাদের আত্মীয়-স্বজনদের। আলিমের ভাই সালাউদ্দিন জানান, ১১জন সকলকে যাওয়ার তিন মাস পর আকামা প্রদান করে কাজ দিয়েছিল আমার ভাই, কিন্তু তারা ওই কাজ পছন্দ করছে না। তাদের মধ্যে কেউ কেউ অন্যত্র মোটা অংকের টাকা বেতনে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.